প্রকাশিত: Fri, Dec 22, 2023 4:37 PM
আপডেট: Fri, Jun 5, 2026 12:17 PM

[১]যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে: সিইসি

তরিকুল ইসলাম, যশোর: [২]  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সকল প্রকার অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। 

[৩] যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

শুক্রবার শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

[৪] প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মাঠের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে ।

 তিনি বলেন, ভোট কেন্দ্রের  ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোন অনিয়ম কারচুপি দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করা হবে।

[৫] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

[৬] খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

[৭] পরে তিনি  যশোরের ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর সাথে মতবিনিময়  করেন। সম্পাদনা: ইকবাল খান